SIR সংক্রান্ত তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হলো ময়ূরেশ্বর ২নং ব্লকের কোটাসুর স্কুল মাঠে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।
পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী ঋতুপর্ণা সিনহা, ময়ূরেশ্বর এর বিধায়ক অভিজিৎ রায় সহ ময়ূরেশ্বর ২ নং ব্লক তৃণমূল নেতৃত্ব। আজকের এই জনসভায় ঋতুপর্ণা সিন হা গানের ছন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। অনুব্রত মণ্ডল এস আই এর সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি সরকার কেউ আক্রমণ করতে ছাড়েননি। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন তোমরা এস আই আর এর নামে দুকোটি সাধারণ মানুষের নাম বাদ দেবে আর আমরা বসে বসে কি আঙুল চুষবো? আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কারণ আমরা দলটা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন। সামনের ২৬ এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এই ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। এই ভোট খুব ভয়ংকর ভোট বলেও তিনি সাধারণ মানুষদের তিনি জানান।

