নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সভা থেকে নতুন করে ব্লক ও অঞ্চল কমিটি গঠন করা হয়। পাশাপাশি অঞ্চল স্তরে দলীয় নেতৃত্ব নির্ধারণ করা হয়। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের অভ্যন্তরে মোট সাতটি অঞ্চলের মধ্যে দিগনগর অঞ্চলে চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন শামসুল মন্ডল। অঞ্চল সভাপতি হলেন তাপস কুমার নাগ।
চক দিগনগরে চেয়ারম্যান হলেন তুষার ঘোষ। এবং সভাপতি হলেন দীপঙ্কর বিশ্বাস। অন্যদিকে ভাতজাংলা অঞ্চলে চেয়ারম্যান হলেন সজল সাহা। সভাপতি পদ পেলেন চয়ণ বিশ্বাস। দেপাড়া অঞ্চলে উত্তম হালদার চেয়ারম্যান ও অভিষেক হালদার সভাপতি দায়িত্ব পেলেন। এবং ভালুকা অঞ্চলে বাবলু শেখ ও জোয়ানিয়া অঞ্চলে আশাবাড়ি শেখ। ব্লক সভাপতি স্বপন ঘোষ, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও জেলা সভাপতি অয়ন দত্তের নির্দেশে এদিন সাতটি অঞ্চলের নতুন কমিটি ও দলীয় নেতৃত্ব নির্ধারণ করা হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ কুণ্ডু সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

