এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং খবর।হুগলি জেলায় এমন এক কালী মন্দির আছে, যেখানে মন্দিরের মধ্যে শাখা সিঁদুর দিয়ে মাকে পুজো দেওয়া যায় না।

Prathamalorbarta
By -
0

আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার  সপ্তগ্রাম বিধানসভার মধ্যে হংসেশ্বরী মন্দিরে। সেখানে প্রথমেই নজরে পড়ল একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে। সেখানে লেখা আছে এই মন্দিরের বিবাহ কঠোরতমভাবে নিষিদ্ধ এমন কি মন্দিরের সীমানার মধ্যে শাঁখা সিঁদুর পরানো ও কঠোরভাবে নিষিদ্ধ। এমন বিজ্ঞপ্তি দেখা গেল হংসেশ্বরী মন্দিরের গেটের সীমানার মধ্যে ঢুকতে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত এই সময় হাজার হাজার ভক্তের সমাগম হয় এই হংসেশ্বরী মন্দিরে। আমাদের চ্যানেলের ক্যামেরার সামনে হংসেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত তিনি তার ক্ষোভ উপড়ে দিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কি এমন ঘটনা ঘটলো যে পুরোহিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের ক্যামেরার সামনে তার বক্তব্য পেশ করলেন ? আসুন আমরা একবার শুনে নেব পুরোহিতের বক্তব্য। বাঁশবেড়িয়া হংসেশ্বরী থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)