সিউড়িতে উৎসবের আবহে উদ্বোধন হয়ে গেল ৪৪তম বীরভূম জেলা বইমেলা।

Prathamalorbarta
By -
0

 বইপ্রেমী মানুষের উচ্ছ্বাস, রঙিন আয়োজন ও সংস্কৃতির মিলনে প্রাণবন্ত হয়ে উঠল মেলার প্রাঙ্গণ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসন ও সংস্কৃতি জগতের একাধিক প্রতিনিধি।


এই দিনই মেলার মঞ্চে বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিত হয় লেখক বিষ্ণু ঘোষের নতুন বই মেমারি কার্ড : মন ও শান্তিনিকেতন। বইওয়ালা বুক ক্যাফে থেকে প্রকাশিত এই বইটির উন্মোচন করেন সাহিত্যিক প্রচেত গুপ্ত। প্রকাশের সঙ্গে সঙ্গেই বইটি পাঠক মহলে আলাদা নজর কাড়ে।শান্তিনিকেতনের চিরায়ত ভাবনা, মানবিক অনুভব ও সংস্কৃতির নানান অনুষঙ্গ উঠে এসেছে এই গ্রন্থে। পৌষমেলার স্মৃতি, সোনাঝুরির হাটের ইতিহাস, কবি কামিনী রায়ের মনন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যজগৎ, লোকজ উৎসব গাজনের চেতনা থেকে শুরু করে সাংবাদিকতা ও বাঙালি চেতনার নানা দিক—সব মিলিয়ে বইটি এক সমৃদ্ধ পাঠভ্রমণ। মনোগ্রাহী প্রচ্ছদ ও বিষয়বস্তুর বৈচিত্র্যে বইটি পাঠক ও সাহিত্যপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা। এ প্রসঙ্গে কী বললেন কবি বিষ্ণু ঘোষ, শুনুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)