২৬শে ডিসেম্বর শুক্রবার থেকে তিন দিনব্যাপী দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থা আয়োজিত কুইজাস্ত্র সেভেন - এর শুভ সূচনা হলো।

Prathamalorbarta
By -
0

২৬শে ডিসেম্বর শুক্রবার থেকে তিন দিনব্যাপী দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থা আয়োজিত কুইজাস্ত্র সেভেন - এর শুভ সূচনা হলো।

শুক্রবার থেকে থেকে আগামী ২৮শে ডিসেম্বর  রবিবার পর্যন্ত কুইজাস্ত্র সেভেন অনুষ্ঠিত হবে। কুইজমাস্টার শ্রী সমন্বয় বন্দ্যোপাধ্যায় এই কুইজ প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন। মোট ১২টি দল অংশ নিয়েছে কুইজ প্রতিযোগিতায়। ২৬ ডিসেম্বর দুপুর একটায় লিগ ম্যাচ শুরু হয় এবং বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রতিদিন রাত্রি দশটা পর্যন্ত এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৮শে ডিসেম্বর রবিবার বিকেল ৫টায় গ্র্যান্ড ফিনালে ও রাত ৯টায় পুরস্কার বিতরণ হবে। এই প্রতিযোগিতা জ্ঞানচর্চা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগীরা তাদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার কর্মকর্তারা। ২০১৯ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার আয়োজনে এই কুইজাস্ত্র প্রতিযোগিতা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)