নাটকের মহলা কক্ষ থেকে শুরু হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৌচালয়ের অবস্থার হাত ধরে এই নাটক পৌঁছে যায় শিক্ষা ব্যবস্থার প্রচলিত কাঠামোতে। জঙ্গলের দৃশ্যের রূপক উপস্থিতিতে উঠে আসে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফাঁক। উঠে আসে শিশু কিশোর কিশোরী দের জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার কাঙ্খিত রূপ'। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন তুহিনশুভ্র মণ্ডল। অভিনয়ে অংশ নিয়েছে সায়ন্তিকা, তনুশিয়া, তপজ্যোতি, অদ্রিকা, শ্রেয়াংশু, মনোসৃজা, অনিরুদ্ধ,মধুস্মিতা, সমৃদ্ধি, আরশি,অদ্রিজা এবং তুহিন বাবু নিজেই। আয়োজক চেতলা কৃষ্টি সংসদের নির্দেশক পিনাকী গুহ জানান, বাকি পাঁচটি নাটক কলকাতার। বাকি নাটকটি বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের। শিশু কিশোর কিশোরী দের চেতনা বিকাশের জন্যই আমরা নাট্য চর্চা ও নাট্য উৎসবের আয়োজন করে থাকি'।
এককথায় যদি বলা হয় তা হলে নাটকের বিষয় বস্তু হলো 'শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ'ই আমরা কোন্ পথে হাঁটছি নাটকের প্রতিপাদ্য বিষয়।
By -
ডিসেম্বর ২৭, ২০২৫
0
Tags:

