ছাব্বিশ বছরব্যাপী রবীন্দ্রালোকে উদ্ভাসিত বালুরঘাট রবিনন্দন

Prathamalorbarta
By -
0

বালুরঘাট রবিনন্দন ইংরাজীর দুই হাজার সালে স্থাপিত হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতাকে আপামোর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং রবীন্দ্র চর্চা কে আরো এগিয়ে নিয়ে চলার উদ্দেশ্য নিয়ে ।। সৃষ্টি হয় রবিনন্দন নামক সংস্থার, শুরু হয় পথ চলা ।।একে একে এই সংস্থায় যুক্ত হতে শুরু করেন রবীন্দ্রগানের অনুরাগী শিল্পীগণ ।।  শ্যামা সেন, উর্মি সাহা, প্রাপ্তি চক্রবর্তী, শ্যামলী চক্রবর্তী, কৃষ্ণা রক্ষিত, সুবীর চৌধুরী, উদয় সিংহ রায়, সুভাষ সাহা, পলাশ সাহা, মানব বিশ্বাস, বিভাস রায়, প্রবীর রায়, শান্তনু দে, বিমান দাস, প্রান্তিক রায় প্রমুখ -রা সক্রিয় ভাবে এগিয়ে আসেন রবীন্দ্র চর্চায় সামিল হতে ।।



ধীরে ধীরে এই সংস্থার সরকারি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়, নতুন ভাবে নামকরণ হয় - বালুরঘাট রবিনন্দন ।।গতবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে বালুরঘাট রবিনন্দন তাদের  পঁচিশ বছরের দীর্ঘ পথচলা উদযাপন করেন মহাসমারোহে ।। সঙ্গীত পরিবেশন করেন স্বাগতা লক্ষ্মী দাসগুপ্ত ।। সাহায্যের হাত বাড়িয়ে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার ।।"বালুরঘাট রবিনন্দন" - এর এই পথ চলায় সামিল হয়েছেন বালুরঘাটের সর্ব স্তরের সব শিল্পী । যেমন অরুপ খাঁ, রাজর্ষি গোস্বামী, বনজিৎ ভট্টাচার্য, বিপ্লব সাহা, করবী মুখার্জি, ধ্রুব মুখার্জি প্রমুখ রবীন্দ্র গানে দর্শকদের মন জয় করেছেন ।।

এছাড়াও "বালুরঘাট রবিনন্দন" - এর আয়োজিত অনুষ্ঠানে স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা কোলকাতা থেকে আগত দেবারতি সোম, পূবালী দেবনাথ, স্বরূপ পাল, আশীষ ভট্টাচার্য, অলোক রায়চৌধুরী ইত্যাদি অনেকে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন ।।"বালুরঘাট রবিনন্দন" - এর সভাপতি সুবীর চৌধুরী ও সম্পাদক শান্তনু দে'র হাত ধরে বালুরঘাট রবিনন্দন বর্তমানে এগিয়ে চলেছে কবিগুরুর দেখানো পথে  ।।


এইবছর আঠাশে ডিসেম্বর রবিবার বালুরঘাট নাট্য মন্দির - এ উপস্থাপিত হলো ছাব্বিশে "বালুরঘাট রবিনন্দন" - এর বার্ষিক অনুষ্ঠান ।। সঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরী ও যন্ত্রসঙ্গদে দীপঙ্কর দাস এই বছরের শেষ রবিবার কে ভরিয়ে দিয়েছেন সুরে, কথায় ও গানে ।। "বালুরঘাট রবিনন্দন" - এর অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর খোঁজ সফল হোক এই আমাদের শুভ কামনা ।। এগিয়ে চলুক বালুরঘাট রবিনন্দন, খুঁজে নিক তাঁর প্রানের মানুষদের 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)