ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে ফের উত্তেজনা হুগলি জেলায়।

Prathamalorbarta
By -
0

ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে ফের উত্তেজনা হুগলি জেলায়। সোমবার চুঁচুড়া-মগরা ব্লকে শুনানি চলাকালীন ব্লক স্তরের এজেন্টদের (বিএলএ) উপস্থিতির দাবিতে সরব হন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ওই দাবিকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে শুনানি প্রক্রিয়া।

মঙ্গলবার একই দাবিতে পোলবা-দাদপুর ব্লক অফিসে পৌঁছন বিধায়ক। তিনি সটান বিডিও-র ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরে বিডিও জগদীশচন্দ্র বারুই সেখানে উপস্থিত হন। বিধায়ক তাঁর দাবি জানালে বিডিও স্পষ্টভাবে জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কক্ষে বিএলএ-দের প্রবেশের অনুমতি নেই। এরপর বিধায়ক বিডিও-কে ওই বক্তব্য লিখিত আকারে দিতে বলেন। বিডিও তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ বিধায়ক শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন।এই ঘটনায় ফের ভোটার তালিকা সংশোধনের শুনানি ব্যাহত হয়। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)