বালুরঘাট বঙ্গি বিশ্বাস পাড়ার পদ্মপুকুর মোড়ে ভারত সরকারের অধীনস্থ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্বারা পরিচালিত দক্ষিণ দিনাজপুর গ্রামীণ স্ব-নিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে ( পি এন বি - আর এস ই টি আই) দক্ষিণ দিনাজপুর জেলার ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ১৭ই ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ধুপকাঠি বানানোর প্রশিক্ষণ চলেছে।
এই প্রশিক্ষণে জেলা বিভিন্ন প্রান্ত থেকে মোট কুড়ি জন ধুপকাঠি বানানোর প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ নিতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সবকিছুই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরবরাহ করা হচ্ছে। বারোদিনব্যাপী চলা এই প্রশিক্ষণের মাধ্যমে ধুপকাঠি বানানোর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করার পাশাপাশি, কি ভাবে নিজেকে আত্মনির্ভর করে তোলা যায় সেই বিষয়েও প্রশিক্ষিত করা হচ্ছে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ কেন্দ্র থেকে টিফিন ও দুপুরের খাবারের বন্দোবস্ত করা হয়। দূর থেকে আসা প্রশিক্ষনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক সুবিধা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে গ্রামীন এলাকায় বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর ব্যাংক ও গ্রাম উন্নয়ন মন্ত্রক (মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট) দ্বারা স্বীকৃত শংসাপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে।

