প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Prathamalorbarta
By -
0

রানাঘাট শহর চক্রের আন্ত: প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 আয়োজন রানাঘাট শহরচক্র ক্রীড়া কমিটি। রানাঘাট শহর চক্রের অধীনস্থ আন্ত: প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রানাঘাট নাসরা উচ্চ বিদ্যালয় ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা তৃণমূলে সহসভাপতি দীপক বসু রানাঘাট শহর তৃণমূলের সভাপতি শিক্ষক অসিত দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব্রত সরকার, সহকারী বিদ্যালয় পরিদর্শক নবীন মালাকার সহ বিশিষ্ঠ জন। বিভিন্ন প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রী এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শঙ্কর মৈত্র।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)