দ্বাদশ শ্রেনীর ছাত্র সুমন সরকার ইন্সট্রমেন্টাল মিউজিক বিভাগ (তবলা) তে দেশের সর্বোচ্চ সন্মান পেয়ে রবিবার বাড়ী ফিরলেন রানাঘাট হবিব পুরে। গাড়ি করে ব্যান্ডপার্টি সামনে রেখে বাড়ি ফিরলেন তার আগে রামনগর 2নম্বর পঞ্চায়েতে অফিসের সামনে সম্বর্ধনা দেওয়া হলো এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাপতি সজল বিশ্বাস, কর্মাধ্যক্ষ বর্ণালী দে , রানাঘাট ১নম্বর পঞ্চায়েতে সমিতির সভাপতি প্রদীপ ঘোষ, পালচৌধুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতনারায়ন কুন্ডু, ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিজয়া রায় সহ বিশিষ্ঠ জন। উল্লেখ্য শুক্রবার দিল্লীতে রাষ্ট্রপতির কাছ থেকে দেশের সর্বোচ্চ সন্মান লাভ করেন।
রবিবার তার বাবা সন্ন্যাসী কুমার সরকার মা মিঠুরানী সরকারের সঙ্গে রানাঘাট হবিবপুর বাড়িতে ফেরেন।সাড়ে তিনবছর থেকে তবলা বাজানোর চেষ্টা করতে করতে আজ ছাত্র অবস্থায় দেশের সর্বোচ্চ সন্মান পেয়ে খুশি সুমন সরকার সে আজ ক্যামেরার সামনে অকপটে কি জানালেন।

