বালুরঘাট লোকনাথ মিশনের আয়োজনে মহতী সেবামূলক অনুষ্ঠান

Prathamalorbarta
By -
0

বালুরঘাট লোকনাথ মিশন ইংরাজীর নতুন বছর ২০২৬ সালের শুভারম্ভের প্রাক মুহুর্তে আজ ২১শে ডিসেম্বর রবিবার দুপুরে এক মহতী সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে, আজ বালুরঘাটের খাদিমপুর লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এক জনৈক ভক্তের উদ্যোগে বাবার বিশেষ পূজা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে বাবার ভক্তবৃন্দের উপস্থিতিতে লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের প্রবেশদ্বারের সামনে থেকে পথ চলতি জনসাধারণের মধ্যে বাবার মহাপ্রসাদ বিতরণ করা হয়। বাবার সকল ভক্তের সহযোগিতায় সার্থক হয়ে ওঠে আজকের এই মহতী সেবামূলক অনুষ্ঠান।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)