সমাজকে ধ্বংস করে দিচ্ছে পরকীয়া নামক ভাইরাস

Prathamalorbarta
By -
0

সংবাদে প্রকাশ করা হয়েছে যে শ্রীনাথপুর নামক একটি এলাকায় এক অল্পবয়সী গৃহবধূর ওপর ধারাবাহিক মানসিক নির্যাতন এবং পরকীয়া এবং দ্বিতীয় বিয়ের অভিযোগকে কেন্দ্র করে গোটা গ্রাম এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। এলাকায় তদরকারী আলীর মেয়ে সুমিনা বেগমের বিয়ে হয়েছিল কারখানা পাড়ার ফয়েজ আহমেদ আবুলের সাথে। ঠিক সামাজিক রীতি মেনেই যেমন বিয়ে থা হয় ঠিক তেমনি তাদের দুজনার মিলন বন্ধন হয়েছিল। 


মেয়েটি যখন অন্তঃসত্ত্বা হন তখন থেকেই তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে শারীরিক ও মানসিক টর্চার শুরু করে। এমনই অভিযোগ তুলেছিল মেয়ের বাড়ির পিতৃপক্ষ। পরিবারের দাবি এটাই গর্ভাবস্থায় তার মারধর করা হয়। এমনই একবার রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূরপুর এলাকার রাস্তার উপরেই আবারো বেধড়ক মারধর করা হয়। স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগকারীদের দাবি দেড় বছরের তদন্তে কোন অগ্রগতি হয়নি। যার ফলে পরে সুনিমা জানতে পারেন তার স্বামী অন্য আরেকটি বিয়ে করেছেন এবং তার বিয়ের সময় দেওয়া মামলাও মালা-মাল্য বিক্রি করা হয়েছে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে। এমনই অভিযোগ তুলেছে। এই মানসিক আঘাতে ধীরে ধীরে মেয়েটি ভেঙে পড়ে। বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ন্যায়বিচারের ছাড়া আর কোন কিছু চাই না। এটি মেয়েটির বক্তব্য। আইন যদি দেড় বছরে আমাদের কথা না শোনে তবে সাধারণ মানুষ যাবে কোথায়? এই ঘটনা এখনো পুলিশের কোন সরকারি বক্তব্য বা অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া মেলেনি বলে এমনি খবর পাওয়া যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)