ইনক্লাব জিন্দাবাদ , স্লোগানে শনিবার বিকেলে মুখরিত হয়ে ওঠে বালুরঘাট শহর।

Prathamalorbarta
By -
0

ইনক্লাব জিন্দাবাদ , স্লোগানে শনিবার বিকেলে  মুখরিত হয়ে ওঠে বালুরঘাট শহর। ৩৯ নং বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত আরএসপি র প্রার্থী অর্ণব চৌধুরীর নেতৃত্বে এদিন একটি বিশাল মিছিল করে  শহর পরিক্রমা করেন।

বাম সংরক্ষিত আরএসপি র পার্টির মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন। সমগ্র শহর জুড়ে পরিক্রমা করে আর এস পি র মনোনীত  প্রার্থী অর্ণব চৌধুরী পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তিনি হাত নেড়ে  সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ ও অসুবিধা কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এদিন অর্ণব চৌধুরী জানান, তিনি বিধায়ক নির্বাচিত হলে এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করবেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তাঁকে ভোট দিয়ে জয়ী করার জন্য। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক প্রচারের তীব্রতা বাড়ছে। অন্যান্য দলের পাশাপাশি অর্ণব চৌধুরীও জোরকদমে প্রচার চালাচ্ছেন আর সেইজন্য জনসমাগম অনেক হয়েছিল মিছিলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)