ভোট প্রচারের ময়দানে নেমেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী। মালদার রতুয়া বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টি প্রার্থী হয়েছেন রয়েল ইসলাম।অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন পার্টি ও আম জনতা উন্নয়ন পার্টি জোটবদ্ধভাবে বাংলায় লড়াই করছে।
রতুয়ায় ও দেখা গেল একই চিত্র। রতুয়া এক নং ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীর ও আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী রয়েল বাবু কাঁধে কাঁধ মিলিয়ে ভোট প্রচার সারলেন। রতুয়ার দেবীপুর অঞ্চলের বাহির কাপ এলাকায় জোরদার ভোট প্রচার করলেন। কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটোই করে ভোট প্রচার করলেন। চায়ের দোকান থেকে শুরু করে মানুষের দরজায় দরজায় ভোট প্রার্থনা করেন প্রার্থী। জয়ের ব্যাপারে তারা একশ শতাংশ আশাবাদী। রতুয়া বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী রয়েল বাবুর বক্তব্য আমরা ভোটে জিতলে রতুয়ায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করব। রতুয়ায় দমকল কেন্দ্র, সামসি রেলগেটে ওভারব্রিজ, উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল খোলার প্রতিশ্রুতি দিলেন। পাশাপাশি SIR এ সকল বৈধ ভোটারের নাম যাতে তোলা যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

