ভুয়ো তথা ফলস ভোটে এতদিন নোয়াপাড়ায় জিতেছে তৃণমূল।

Prathamalorbarta
By -
0

এবার ৪৫০০০ ভোটারের নাম বাদ পড়েছে নোয়াপাড়ায়। তার ফল ভুগতে হবে তৃণমূলকে।২০২৬ বিধানসভা নির্বাচনের টিকিট পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যেয় নীলগঞ্জের মন্দিরে পুজো দিতে গিয়ে এমনটাই জানালেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের দাপুটে বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রচারের আগেই পুজো দিয়ে স্বমহিমায়  দেখা গেল অর্জুন সিংকে। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক প্রথম দিন থেকেই। তিনি আত্মবিশ্বাসী যে তিনি ও তাঁর পুত্র একসাথে বিজয়ী হয়ে বিধানসভায় যাবেন। প্রসঙ্গত, অর্জুন সিংহের পুত্র পবন সিং ভাটপাড়ার বিদায়ী বিধায়ক ও এবারের বিজেপি প্রার্থী। 


তবে ভাটপাড়া ও নোয়াপাড়া শুধু নয়, অর্জুন সিংহ জানালেন ব্যারাকপুর লোকসভার অধীনে থাকা সব বিধানসভা আসনে জেতার জন্য বিজেপি ঝাঁপিয়েছে।তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুরকে ফুৎকারে উড়িয়ে তাঁর নাম মুখে না নিয়ে করলেন ব্যঙ্গ এবং পার্থ ভৌমিকের সম্পর্কে বললেন কারচুপি করে জেতা সাংসদ। তবে সিপিএম প্রার্থী গার্গী চ্যাটার্জী সম্পর্কে সৌজন্যমূলক মন্তব্য করলেন অর্জুন। নিজের জয়ের সম্পর্কে আত্মবিশ্বাস ঝরে পড়ল ভাটপাড়া থেকে টানা চারবারের বিধায়ক ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী সাংসদ অর্জুন সিংয়ের গলায় । তিনি এও জানিয়ে গেলেন রাজ্যে এবারে ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)