দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হাওড়ার দাসনগরে।

Prathamalorbarta
By -
0

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হাওড়ার দাসনগরে। বাড়ি থেকে খোয়া গেল নগদ ও সোনার গয়না। ঘটনা সুত্রে জানা যায় বাড়ির মালিক সন্দীপ মণ্ডল গত শনিবার পরিবার নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছেন। আজ সকালে তার এক ভাগনা রমীত বোধক এ‍্যাকোডিয়ামে মাছের খাবার দিতে এসে দেখে মেন গেটের দরজা খোলা। তার পর ঘরে ঢুকে দেখে স্টোররুম থেকে শুরু  করে উপর নীচ সমস্ত দরজার তালা খোলা এবং ঘরগুলো লণ্ডভণ্ড হয়ে আছে। আশপাশে খবর দিলে প্রতিবেশিরা ছুটে আসে। খবর দেওয়া হয় থানায় ও বাড়ির মালিককে। খবর পেয়ে সন্দীপবাবু তার পরিবার নিয়ে ফিরে আসছেন। সন্দীপ বাবুকে ফোন করা হলে  তিনি জানান আনুমানিক কুড়ি পঁচিশ হাজার টাকা নগদ ছিল এবং ২, ৩ ভড়ির মত সোনার গয়না ছিল। আমি খবর পেয়ে বাড়ি ফিরছি তারপর বিস্তারিত জানাতে পারবো। ঘটনার তদন্ত করছে দাসনগর থানার পুলিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)