হিংস্র কুকুরের আক্রমণে মারা গেল প্রায় ৩০ টি ভেড়ার।ফলে মাথায় হাত সুজিত ঘোষের

Prathamalorbarta
By -
0

হিংস্র কুকুরের আক্রমণে মারা গেল প্রায় ৩০ টি ভেড়ার।ফলে মাথায় হাত সুজিত ঘোষের।মানিকচকের ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর উমেশটোলা এলাকার বাসিন্দা সুজিত ঘোষ গোবাদি পশু পালন করে সংসার চালান।প্রতিদিনের মতো রবিবার রাতে সমস্ত ভেড়াকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাড়ি যান।সোমবার ভোর নাগাদ দেখেন চারপাশে কুকুরের দল ঘুড়াঘুড়ি করছে।ঘরে ভিতরে ঢুকতেই মাথায় হাত সুজিতের। সমস্ত ভেড়া রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। কুকুরকে দেখে তার অনুমান কুকুরের দল এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে প্রায় কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)