মিনাখাঁর বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার, এলাকায় চাঞ্চল্য।

Prathamalorbarta
By -
0

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিনে ভোরে বসিরহাটের মিনাখাঁ বিধানসভার তৃণমূলের বিধায়িকা ঊষা রানী মন্ডলের বিরুদ্ধে পোস্টার পড়লো মিনাখাঁর আমতলা বাজার এলাকায়। সেই পোস্টারে লেখা রয়েছে 'বিজেপির সঙ্গে আঁতাতকারী ঊষা রানী মন্ডলকে আমরা বিধায়িকা হিসাবে দেখতে চাই না।' 'মিনাখাঁ বিধানসভায় বিধায়ক হিসেবে নতুন মুখ দেখতে চাই।' 'দুর্নীতিগ্রস্ত বিধায়িকাকে আমরা বিধায়ক হিসেবে মেনে নেব না।' এরকম একাধিক দুর্নীতির সহ দল বিরোধী কাজের অভিযোগ তুলে পোস্টার পড়েছে তার বিরুদ্ধে। সেই পোস্টার গুলির নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই ঘটনার জেরে মিনাখাঁ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)