সিপিএমের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার,বিডিও অফিসের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা।

Prathamalorbarta
By -
0

পুলিশ বাধা দিতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল মালদহের মানিকচক ব্লক অফিস চত্বরে।পরে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একাধিক দাবি দেওয়া নিয়ে বামফ্রন্ট নেতৃত্ব মানিকচক ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করে। নেতৃত্বে ছিলেন বাম নেতা দেবজ্যোতি সিনহা, সিপিআইএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ কয়েকশো নেতাকর্মীরা। ডেপুটেশনে দাবিগুলি হল, এস আই আরে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।আন্ডার এডজুডিকেশনের অধীনে মানিকচক বিধানসভায় বহু ভোটারকে ফেলে দিয়ে চক্রান্ত বন্ধ করতে হবে। নদী ভাঙ্গনে জর্জরিত ভূমিহীন মানুষজনদের দ্রুত ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবি দেওয়ার স্মারকলিপি ব্লক বিডিওর হাতে তুলে দেওয়া হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)