সুন্দরবনের রূপমার গৌরেশ্বর নদীর ফেরিঘাটের বেহাল দশার কারণে ফেরি চলাচল আপাতত বন্ধ

Prathamalorbarta
By -
0

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রুপোমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারি বাজারের ফেরিঘাট আজ সাকাল থেকে বন্ধ রাখা হয়েছে কারন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এই জেটিঘাট নিত্য প্রয়োজনীয়  হাজার হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে চলাচল করে নিত্যদিন দুর্ঘটনা কবলে পড়তে হয় যাত্রীদের সব থেকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। হাজার হাজার গ্রামবাসীদের বিভিন্ন দরকারে হিঙ্গলগঞ্জের বিডিও অফিস, ইলেকট্রিক অফিস , থানা সহ স্যান্ডেল বিল গ্রামীণ হসপিটালে যাবার একমাত্র এই ফেরিঘাট। একাধিক সময় প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সূরাহ মেলেনি। সাধারণ মানুষের দাবি দ্রুত এই ফেরিঘাটের মেরামতের ব্যবস্থা করা হোক না হলে স্কুল পড়ুয়া থেকে প্রসূতি মা ও সাধারণ মানুষদের যখন তখন বিপত্তি ঘটতে পারে, একাধিকবার ব্লক প্রশাসনের জানিও কোন সূরা মেলে নি এলাকাবাসীদের দাবি যখন জলস্তর অর্থাৎ ভাটায় যখন জলস্তর নিচে নেমে যায় তখন যাত্রী পারাপারের খুব দুর্ভোগে পড়ে। এই ফেরিঘাট সংস্কারের দাবিতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে কারন ভাটার সময় এই ফেরিঘাটে চলাচলের সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও প্রসূতি মায়ের দের  সাধারণ মানুষের দাবি দ্রুত এই ফেরিঘাট মেরামত হোক এমনটাই চাইছেন তারা।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)