আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল শেওড়াফুলি টিন বাজারে শেওড়াফুলি হাট গোলদারী ব্যবসায়ী সমিতির ব্রহ্মা পুজোয়। শুভ মাঘী পূর্ণিমায় শুরু হলো ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বরের পুজো এই টিন বাজারে। দেখতে দেখতে প্রায় আড়াইশো বছরের উপর এই পুজো পদার্পণ করল। সোনা গেল আড়াইশো বছর আগে গরুর গাড়িতে করে যখন পাট আসতো শেওড়াফুলি বাজারের গুদামে, সেখানে নাকি ভয়ংকর আগুন লেগে গেছিল। সেই থেকে ব্যবসায় সমিতির সদস্যরা প্রতিজ্ঞা করল এই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্মা ঠাকুরের পূজা দরকার। যেমন ভাবনা তেমনি কাজ শুরু হয়ে গেল। আমরা এই খবর গত বছরেও করেছিলাম দর্শকদের দেখাবার জন্য আর আজকেও এই খবর করলাম দর্শকদের দেখাবার জন্য। সেখানে দেখা গেল আজ হাজার হাজার ভক্ত এসেছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে পুজো দিতে তাদের ব্যবসার রক্ষা করার জন্য।
কোন এক সময় শেওড়াফুলি বাজারে পার্টের গুদামে আগুন লেগে গেছিল। আড়াইশো বছর ধরে শুরু হল ব্রহ্মা পুজো।
By -
ফেব্রুয়ারি ০৪, ২০২৬
0
Tags:

