ভোটের মুখে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। স্থানীয় গিরমিট ১০ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় রাকেশ কুমার চৌরাসিয়া ওরফে রাহুলকে। আসানসোল উত্তর থানার পুলিশ রাহুলকে আসানসোল আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বিচারকের কাছে। কারন পুলিশ মনে করছে তার কাছে আরো আগ্নেয়াস্ত্র রয়েছে, পাশাপাশি সে বড় একটা গ্যাং এর সদস্য। অর্থাৎ আরো কেউ এই রাহুলের সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশ মনে করছে।
ভোটের মুখে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ
By -
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
0
Tags:

