জমকলালজোত এলাকার ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে পুলিশ কর্মীকে ফোন করে জানতে সংসদ রাজু বিস্ত, সঠিক সদুত্তর না মেলায় পুলিশ কর্মীকে ধমক

Prathamalorbarta
By -
0

গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়। এরপরেই দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা তিনি গুরুতর আহত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার কদিন পরেই সেই সন্তানটি মারা যায়। যদিও পুলিশ সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। আর সেই পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে তিনি নিজে তার বাড়িতে যান সাংসদ। যদিও সংসদের সঙ্গে উপস্থিত ছিলেন ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপি কর্মী সমর্থকরা। এর পরেই আক্রান্ত মহিলার বাড়ি থেকেই সরাসরি পুলিশ কর্মীকে ফোন করেন তদন্তের স্বার্থে। পাশাপাশি তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে চান। যদিও পুলিশ কর্মীর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় পুলিশ কর্মীকে ধমক দেন। এবং তিনি পুলিশকর্মীর উদ্দেশ্যে বলেন তার থেকে গুন্ডা আর কেউ নেই। পুলিশকে ফোনে হুমকি দিয়ে তিনি আরও বলেন আপনি তৃণমূলের দালালি করছেন। কার সাথে ফোনে কথা বলছেন আপনি জানেন। যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)