স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্নভাবে দুর্নীতি করছেন। তারই প্রতিবাদের সরব হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ কয়েকশো ছাত্রী ও তাদের অভিভাবকদের।

Prathamalorbarta
By -
0

স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্নভাবে দুর্নীতি করছেন। তারই প্রতিবাদের সরব হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ কয়েকশো ছাত্রী ও তাদের অভিভাবকদের। প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর বিরুদ্ধেই কথা বললেন শান্তিনিকেতনের পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। যদিও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর। এই স্কুলের ছাত্রীদের অভিযোগ তাদের জন্য ব্যবহৃত শৌচালয় সব সময় তালা বন্ধ করে রাখা হয়। পানীয় জলের ব্যবস্থা সঠিক নেই। পানীয় জলের জন্য একটি কল থাকলেও তা অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে রয়েছে। মিড ডে মিলে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সব থেকে উল্লেখযোগ্য সরকারের তরফে বিনামূল্যে সরবরাহ করা স্যানিটারী ন্যাপকিন ১০ টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্ত অভিযোগ তুলে এদিন ব্যাপক বিক্ষোভ করেন স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তকে এই স্কুল থেকে অন্যত্র ট্রান্সফার করতে হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)