বিশিষ্ঠ কবি রাজ্যের গর্ব জয় গোস্বামী কে শুনানি তে ডাক পড়লো। জয় গোস্বামী বর্তমানে অসুস্থ তার মধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর এর জন্য শুনানিতে ডাক পেয়েছেন কবি জয় গোস্বামী এই নিয়ে যথেষ্ট আলোড়ন পড়েছে। রানাঘাটের জয় গোস্বামী বড় হয়ে ওঠা সেখান থেকে কবি হয়ে ওঠা আনন্দ পুরস্কার পাওয়া।
বর্তমানে জয় গোস্বামী কলকাতা সল্টলেকে থাকলেও তিনি যাদবপুরে ভোটার 2009 থেকে নাম থাকলেও 2002 এর ভোটার তালিকায় তার নাম নেই। রানাঘাট থেকে পুরোনো তালিকায় প্রয়াত ভাইয়ের নামের নথি পাঠিয়েও নির্বাচন কমিশন তাকে শুনানি তে ডেকেছেন। আর এই প্রমাণ দিতে শারিরীক অসুস্থ তিনবার তিনটি অস্ত্রোপচার হয়ে বাড়িতে। সংক্রমণ দূরে যাওয়া গাড়ির ঝাকুনি তার সমস্যা হতে পারে। তিনি জয় গোস্বামী তার এমন অবস্থায় তাকে শুনানি তে ডাকাতে তার রানাঘাটে ভাইয়ের স্ত্রী তার অভিন্ন রানাঘাটের বন্ধু অশোক ঘোষ তার ভাইপো ক্ষোভ প্রকাশ করেন পাশাপশি বলেন এই অবস্থায় জয়গোস্বামী কি ভাবে শুনানি তে যাবেন? যদিও সোমবার কমিশন লিখিতভাবে জানিয়েছেন বয়স বেশি, অসুস্থ বিশেষ ভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি হবে। ভোটার ও তার পরিবার নোটিশ পাওয়ার পর বাড়িতে গিয়ে শুনানির আবেদন করতে পারেন এখন দেখা যাক কি হয় বিশিষ্ঠ কবি জয় গোস্বামীর ক্ষেত্রে। এই প্রসঙ্গে কি জানালেন তার ভাইয়ের স্ত্রী ও বন্ধু। সাংবাদিকদের কি জানালেন রানাঘাট লোকসভা তৃণমূলের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি।

