বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়তে সচেতনতা শিবির ও পদযাত্রা

Prathamalorbarta
By -
0

তেইশে ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অধীন রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত চাঁদপুর গ্রাম সংসদকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়তে সচেতনতা শিবিরের পাশাপাশি সারা গ্রাম জুড়ে পদযাত্রা অনুষ্ঠিত হলো। পদযাত্রায় প্রতিটি পরিবারের পুরুষ, মহিলা, কিশোর ও কিশোরী সহ মোট আড়াইশো জন মানুষ অংশগ্রহণ করেন। সভার আয়োজন করেন মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি ও কুমারগঞ্জ ব্লক,রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, এবং শক্তি বাহিনী।

সভায় বক্তব্য রাখেন আই সি ডি এস কর্মী, আশাকর্মী, গ্রাম পঞ্চায়েত মেম্বার, মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির পক্ষে শিব প্রসাদ কর্মকার, রুজিনা খাতুন, কেয়া কর্মকার, এবং শক্তি বাহিনীর পক্ষে স্বরুপ বসাক ও চন্দনা সরকার। গ্রাম বাসী শপথ বাক্য পাঠ করেন এবং অঙ্গীকার করেন গ্রাম কে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়তে নজরদারি কমিটি গঠন করে আগামী বছর ২০২৬ সালের মার্চের মধ্যে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)