আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল শেওড়াফুলির ৩ নম্বর তারকেশ্বর গেটের কাছে। প্রায় ১৪০ বছর পর রেল দপ্তর বিশাল কর্মকান্ড ঘটিয়ে ফেলল বছরের একদম শেষ প্রান্তে। এই তিন নম্বর তারকেশ্বর গেটের কাছে একটি বিশাল নর্দমা আছে, যেটা বর্ষাকালে এলাকা বাসিকে জলজন্তনা ভোগ করতে হয় এবং নর্দমা জ্যাম থাকার দরুন প্রচন্ড দুর্গন্ধ বের হতো বেশ ১৪০ বছর ধরে এই যন্ত্রণা এলাকাবাসীকে ভোগ করতে হতো। বেস ৪-৫ দিন ধরে রেলের কন্টাকটারের প্রচুর লোকজন এখানে কাজ করতে শুরু করলো। এর জন্য গতকাল ১০ টা থেকে আজ সকাল দশটা পর্যন্ত তারকেশ্বর মেন লাইনের ট্রেন বন্ধ ছিল। সারারাত রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে রেলের কন্টাকটারের কর্মীরা কঠোর পরিশ্রম করে, জলযন্ত্রণা এবং নালা নিকাশের ব্যবস্থা করে ফেলল রেল দপ্তর। আমাদের ক্যামেরার সামনে এই ওয়ার্ডের কাউন্সিলার থেকে শুরু করে এলাকাবাসী কি বললেন এই কর্মকান্ড দেখে, আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা। শেওড়াফুলি তিন নম্বর তারকেশ্বর গেট থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।
বছরে শেষান্তে রেল দপ্তর শেওড়াফুলির এলাকাবাসীকে বর্ষাকালে জল এবং নর্দমার জল থেকে মুক্তি দিয়ে মাস্টার্স স্টোক দিল
By -
ডিসেম্বর ১৫, ২০২৫
0
Tags:

