বালুরঘাটে ‘সক্ষম’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান

Prathamalorbarta
By -
0

ক্যালেন্ডারের পাতায় এদিন ছিল বড়দিন। উৎসবের সেই চেনা স্রোতে গা ভাসাল বালুরঘাটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোররাও। সমাজের মূল স্রোত থেকে অনেক সময় ব্রাত্য থেকে যাওয়া এই খুদেদের মুখে হাসি ফোটাতে বৃহস্পতিবার এক অনন্য উদ্যোগ নিল ‘সক্ষম’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন শহরের একটি বেসরকারি সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদা সম্পন্ন কচিকাঁচারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

​শীতের দুপুরে শুধু যিশুর বন্দনা নয়, গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে নিজেদের সুপ্ত প্রতিভাও মেলে ধরে তারা। অনুষ্ঠানের শেষে শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল জমজমাট এক চড়ুইভাতির। সংস্থার স্পেশাল এডুকেটর জয়িতা গোস্বামী বলেন, “উৎসবের আনন্দ সবার জন্য। এই শিশুরা যাতে নিজেদের একা মনে না করে এবং সমাজের পাঁচটা সাধারণ মানুষের মতো সমান মর্যাদা ও আনন্দ পায়, সেটাই আমাদের আসল লক্ষ্য।” সব মিলিয়ে আনন্দ আর হুল্লোড়ে এদিন মুছে গিয়েছিল শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার সবটুকু গণ্ডি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)