বাইশে ডিসেম্বর সোমবার বিকেলে বালুরঘাট শহরে আর এস পি - র পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের দ্বারা এক সংখ্যালঘু হিন্দু শ্রমিক,এছাড়া একজন সাংবাদিক ও শিশুর নৃশংস হত্যার প্রতিবাদে, সংখ্যালঘুদের ওপর ক্রমাগত অত্যাচারের প্রতিবাদে, বাংলাদেশের উদারমনা ও অসাম্প্রদায়িক সমস্ত মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে, সাংস্কৃতিক কেন্দ্র ও সংবাদপত্র দপ্তরগুলি আক্রমণের প্রতিবাদে, সর্বত্র ধর্মীয় মৌলবাদকে পরাস্ত করতে এবং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বালুরঘাট শহরে আজকে আর এস পি - র মিছিল অনুষ্ঠিত হলো। এইদিন বালুরঘাটের সাধনা মোড়ে আর এস পি - র জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে পুনরায় আর এস পি - র জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এইদিনের প্রতিবাদ মিছিলে আর এস পি - র রাজ্য কমিটির সদস্য কমরেড অমর সরকার, কল্যাণ ব্যানার্জি, প্রলয় ঘোষ, বিশ্বনাথ সাহা, অর্ণব চৌধুরী, রতন রায় , প্রবীর দত্ত সহ আর এস পি - র অন্যান্য নেতৃত্বরা ও গনসংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

