25 শে ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে নদিয়া দক্ষিণ সংগঠনিক জেলার সভানেত্রী সম্মানীয়i অপর্ণা নন্দী মহাশয়া, মাননীয় সংসদ জগন্নাথ সরকার মহাশয় এবং বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় মহাশয় এর উপস্থিতিতে (অটল_স্মৃতি_দিবস) অটল বিহারী জীর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পর্ঘ নিবেদন এবং প্রদীপ প্রজ্জলন এর মধ্যে দিয়ে কর্মসূচির শুভারম্ভ হয়। পাশাপশি রানাঘাট ছোটবাজার মোড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি আজ ২৫ শে ডিসেম্বর, বৃহস্পতিবার, পায়রাডাঙ্গা প্রীতিনগর ভূদেব স্মৃতি বালক বিদ্যাপিঠ "MP ফুটবল কাপ" অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ বিধায়কগণ ও স্থানীয় নেতৃত্ব। এই দিন খেলা কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমীরা।
25 শে ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি
By -
ডিসেম্বর ২৬, ২০২৫
0
Tags:

