বেপরোয়া গাড়ির গতিতে বলি হলো এক পুলিশ কনস্টেবল অফিসার,বাকি দুজন, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এবং বাইক আরোহী, চিকিৎসাধীন।
By -Prathamalorbarta
সেপ্টেম্বর ২২, ২০২৫
0
বেপরোয়া গাড়ির গতিতে বলি হলো এক পুলিশ কনস্টেবল অফিসার। তার নাম ছিল জ্যোতি দেবনাথ, তার বয়স প্রায় ৩৮ বছর। তার বাড়ি জানা গিয়েছে বর্ধমানে। একটি চার চাকা গাড়ি সজোরে এসে তাকে আচমকাই ধাক্কা মারে।
জ্যোতি দেবনাথের সাথে আহত হয় একজন সিভিক ভলেন্টিয়ার, তার নাম সুনীল রাজভর এবং একই সাথে এক বাইকারোহীও আহত হয়। তবে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জ্যোতি দেবনাথ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় লোকাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজন, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এবং বাইক আরোহী, চিকিৎসাধীন।