ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে দুই দোকান ঘরসহ শোয়ার ঘর। তছনছ হয়ে গেল। সর্বস্ব হারিয়ে ফেলল শীতকালে খোলা আকাশের নিচে ঠাঁই দুই পরিবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের মথুরাপুর ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা।জানা গেছে পিঙ্কি মন্ডল এবং সীমা সাহা দুই বোনের ভুতনি ব্রিজ এলাকার নিচে চায়ের দোকান করে সংসার চালাতো। সোমবার বিকেল নাগাদ আচমকাই শোয়ার ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। আগুনের তীব্রতা এতটাই যে শোয়ার ঘরে থাকা টিভি, ফ্রিজ সহ জরুরি কাগজপত্র, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যাচ্ছে। খবর চাউর বা খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। সমস্ত কিছু হারিয়ে হার কাঁপানো ঠান্ডায় খোলা আকাশের নিচে ঠাই দুই পরিবার। বর্তমান তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

